[b]ঢাকা:[/b] বাংলাদেশের গণতন্ত্র,  আইনের শাসন ও সাধারণ নাগরিকদের জানমাল রক্ষায় জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফোরাম ফর দি ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস এফডিএইচআর।
স্থানীয় সময় গতকাল রোববার বিকেল ৩টায় ফ্রান্সের ঐতিহাসিক প্লাস ডোলারি পাবলিক চত্ত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি করেন।
সংগঠনের চেয়ারম্যান মানবাধিকার কর্মী মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি জেনারেল মানবাধিকার কর্মী সাংবাদিক মাহবুব হোসাইনের পরিচালনায় সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা আন্তর্জাতিক ফারাক্কা আন্দোলনের সফল সংগঠক এডভোকেট কাজী আবদুল্লাহ আল-মামুন,  আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কালেক্টেভ হ্যাম্ব-এর প্রেসিডেন্ট এরিসন রডিন, মানবাধিকার কর্মী লুসিয়ান সিম্ফনী,  টিমহিরো,  ফ্রান্স বিএনপি নেতা আবুল কালাম ফরাজী,  সিরাজুল ইসলাম মিয়া,  সৈয়দ সাইফুর রহমান,  হাজী হাবিব,  শাহেদ আলী, মিরজান আলী,  আবদুল কাইয়ুম,  কবি আতিকুল ইসলাম,  কমিউিনিটি ব্যক্তিত্ব টিএম রেজা,  কমিউিনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক সোহেল ইবনে হোসাইন,  বিশিষ্ট ব্যবসায়ী হিনু মিয়া,  জিয়া পরিষদের মনিরুল ইসলাম,  এডভোকেট জয়নাল আবেদীন,  এফডি এইচ আর সহকারী সেক্রেটারি জেনারেল  আবদুর রহিম মিয়া,  আয়েশা আক্তার ও মিলি প্রমূখ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1388990768.jpg[/img]
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক খান জামাল,  কানাই ঘাট সমিতির মিনহাজুল ইসলাম,  মফিজ মিয়া,  জালাল খান ও সিরাজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন,  বাংলাদেশে সাংবিধানিকভাবে বৈধ কোনো সরকার নেই। ক্ষমতালোভী এ সরকার  দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশে সব ধর্মের নাগরিকদের জানমালের নিরাপত্তা ও মৌলিক অধিকার পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। সম্প্রতি নতুন করে আবার ক্ষমতায় যাবার জন্য দেশের প্রায় সকল রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে একদলীয় নীলনকশার নির্বাচন আয়োজন করছে। আর নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য দেশের সকল বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার এবং ক্রসফায়ারের নামে গণহত্যার পথ বেছে নিয়েছে।
বক্তারা বলেন, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা পুলিশের পোশাক পড়ে দেশব্যাপী বিরোধীদলের নেতাকর্মীদের বাড়ী ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া,  ব্যবসা-প্রতিষ্ঠান ভাংচুর,  লুটতরাজ ও অগ্নিসংযোগ ক্ষমতাসীনদের এখন নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
তারা বলেন, সাতক্ষীরাসহ কয়েকটি জেলায় যৌথ বাহিনীর অভিযানের নামে যে বর্বরতা চালিয়েছে তা একাত্তরের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বিরোধীদলকে গণতান্ত্রিক কর্মকান্ডে বাধা প্রদান,  সাংবাদিক নির্যাতন,  বিরোধীমতের সংবাদ মিডিয়া বন্ধ করে দেয়া এবং বিচার ব্যবস্থায় দলীয়করণ, বিশেষ করে তথাকথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে প্রতিপক্ষকে রাজনৈতিক ময়দানের আধিপত্য বিস্তারের অপপ্রয়াস চালাচ্ছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1388990815.jpg[/img]
বর্তমানে অবৈধ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জাতিসংঘ,  যুক্তরাষ্ট,  যুক্তরাজ্য,  ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সংস্থাসমূহের অনুরোধ উপেক্ষা করে একদলীয় নির্বাচন অনুষ্ঠান করেছে-এমন অভিযোগ এনে বক্তারা এই প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করে এসব অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের দাবী জানান।  
সমাবেশে  ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশীরা দল-মত নির্বিশেষে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে। বিদেশীদের মধ্যে অনেকে শুভাকাংখী সমাবেশে যোগ দেয়।