উদ্ধার করা সোনার বার আত্মসাতের মামলায় রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলামসহ  ৫ জনকে ৩ দিনের রিমান্ডে এনে  জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক কার্যালয়ে উপ-পরিচালক যতন কুমার রায় বুধবার দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
রামপুরা থানার ওই ৫ জন হলেন, এসআই মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল আকাশ  চৌধুরী, ওয়াহেদুল ইসলাম, পুলিশের সোর্স মাহফুজ আলম রনি ও গাড়ি  চালক মো. সজিব সিকদার।
সোর্স রনির তথ্যের ভিত্তিতে গত ১৩ মার্চ রামপুরা থানার পুলিশ ২৩৫টি সোনার বারসহ একটি গাড়ি আটক করে। এরপর ১৬৫টি বার আত্মসাৎ করে অন্যগুলো উদ্ধার দেখানো হয়।
পরে  রামপুরা থানার তিন পুলিশ সদস্যকে  গ্রেফতার করা হয়। থানার ওই সময়ের ওসি কৃপা সিন্ধু বালাকে প্রত্যাহার করা হয়। এরপর গত ৭ এপ্রিল ওই পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
গত ২৭ এপ্রিল রামপুরা থানার ওসি কৃপা সিন্দুবালা, ওসি (তদন্ত) নাসিম আহমেদ, এসআই মনিররুজ্জামান ও মতিঝিল থানার  সেকেন্ড অফিসার (সাবেক রামপুরা থানা) কামরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
[b]ঢাকা, একে,১৪মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]