যশোরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের রেলস্টেশন পুকুরপাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক হেরোইন সেবনকারী বলে পুলিশ দাবি করেছে।
কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকালে রেলস্টেশন পুকুরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না বলে জানান
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি আরো জানান, মৃত যুবক একজন হেরোইন সেবনকারী।
[b]যশোর,১৪মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]