[b]প্যারিস:[/b] সিরিয়ায় একটি যুদ্ধ বিরতী কার্যকর করতে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত লাখদার ব্রাহিমী। এ বিষয়ে সমঝোতার পথে বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী জন কেরী।
ফ্রান্সের রাজধানী প্যারিসে রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কেরি আরো বলেছেন, সামরিক উপায়ে সিরিয়া সমস্যার সমাধান হবে না। বেসামরিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের বিষয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে মতৈক্য হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, রাজনৈতিক উপায়েই সমস্যার সমাধান করতে হবে এবং যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া শুরু করতে হবে। কেরি বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ যুদ্ধ বিরতি মেনে নিলে এবং বন্দী বিনিময়ে রাজি হলে বিরোধী পক্ষও তাতে সম্মতি দেবে।
তিনি জানান , প্রথম দিকে আলেপ্পোকে যুদ্ধবিরতীর আওতায় আনা হতে পারে বলে জানান তিনি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছে, কেরীর সাথে গঠনমূলক আলোচনা হয়েছে। তবে চলতি মাসের শেষের দিকে জেনেভার দ্বিতীয় আলোচনায় ইরানকে যুক্ত করার বিষয়ে জোর দেন তিনি।
তবে ইরানের বিষয়ে কেরীর মত হচ্ছে, ইরান যদি সিরিয়ায় ক্ষমত হস্তান্তরে রাজি হয় তাহলে তাকে স্বাগতম।