পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, জঙ্গি তৎপরতা এখনো নি:শেষ হয়ে যায়নি তবে নিয়ন্ত্রণে রয়েছে।
রোববার দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ কথা বলেন।
দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে হাসান মাহমুদ খন্দকার বলেন, দেশের জঙ্গিবাদ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আল-কায়েদার হুমকি মোকাবেলায় দেশের জনগণকে নিয়ে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। ময়মনসিংহের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, ময়মনসিংহে পুলিশ ভ্যান থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জেএমবি সদস্য ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। ময়মনসিংহে পুলিশ ভ্যান থেকে জেএমবির তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনা অনভিপ্রেত। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশেনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন, এসএমপির কমিশনার মিজানুর রহমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ উপস্থিত ছিলেন।
রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ কারাগারে নেওয়ার পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে এলোপাতাড়ি গুলি করে জেএমবি-র ৩ আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
[b]সিলেট,২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে আছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, জঙ্গি তৎপরতা এখনো নি:শেষ হয়ে যায়নি তবে নিয়ন্ত্রণে রয়েছে। রোববার দুপুরে সিলেটে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি। রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে





