প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহম্মাদের জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় এ জানাজা সম্পন্ন হয়। ২য় জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বাদজোহর বায়তুল মোকাররমে ৩য় জানাজা শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে মরদেহ। ৪র্থ জানাজা শেষে আজিমপুর গোরস্থানে পারিবারিক কবরে তাকে দাফন করা হবে।
প্রথম জানাজায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের বিচারপতি আব্দুল ওয়াহ-হাব মিয়া, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, হাইকোর্ট বিভাগের বিচারপতি মির্জা হুসেইন হায়দার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী, সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দীন খোকন, বিচারপিতি নিজামুল হক নাসিম, বিচারপতি একেএম সাহিদুল হকসহ অনেকে।
এছাড়া উপস্থিত ছিলেন অ্যার্টনি জেনারেল মাহাবুবে আলম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহম্মদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবে উপাচার্য আফম ইউসুফ হায়দারসহ অনেকে।
ব্যারিস্টার মাহাবুব উদ্দীন খোকন জানান, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার দুপুর ১টা পর্যন্ত বিচারকাজ বন্ধ থাকবে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ ও বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
[b]ঢাকা, ২ মার্চ(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
শ্রেণীহীন
মাহবুব উদ্দিনের ২য় জানাজা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে
প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহম্মাদের জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় এ জানাজা সম্পন্ন হয়। ২য় জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে





