আগামী অর্থবছরে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে চট্টগ্রামের পটিয়ার কালাড়পুর ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন করতে এসে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, এ টানেল নির্মাণের ফলে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম শহরের যোগাযোগে আমূল পরিবর্তন আসবে। এরফলে নতুন আরেকটি শহর গড়ে উঠবে। যোগাযোগ ব্যবস্থাতেও আসবে পরিবর্তন।
গত ৪ মার্চ সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছিলেন, চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি জি টু জি ভিত্তিতে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সরকার সম্মত হয়েছে। শিগগির টানেল নির্মাণের কাজ শুরু হবে।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
কর্ণফুলিতে টানেলের কাজ শুরু আগামী অর্থবছরে
আগামী অর্থবছরে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে চট্টগ্রামের পটিয়ার কালাড়পুর ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন করতে এসে এ কথা বলেন মন্ত্রী।





