নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে দ্রুতগতির ট্রাকের চাপায় ৩ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আলমগীর মির্জা নামে নিহত অটোরিকশা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহত বাকি ২ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত আলমগীর মির্জা উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আহতরা হলেন-  বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও চালক হাবীব, যাত্রী হারুন, মানিক, আনোয়ার ও চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা মাসুদ।
আহতদের উদ্ধার করে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বিষয়টি নিশ্চিত করেন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]