সেন্টমার্টিনের সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ৯ পর্যটক ডুবে যায়। কোস্টগার্ডের সদস্য ও স্থানীয়রা ৫ জনকে জীবিত করতে পারলেও বাকী ৪ জনের এখনও কোন খোজ পাওয়া যায়নি।
কক্সবাজারের সেন্টমার্টিনে সমুদ্রে গোসল করতে নামলে ৯ জন ডুবে যায়। পরে কোস্টগার্ডের সদস্য ও স্থানীয়রা ৫ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেছে। পর্যটকদের মধ্যে চার জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
সোমবার দুপুর ২টার সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণ সমুদ্রের মোহনা থেকে তাদের উদ্ধার করা হয়। এরা সবাই আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
টেকনাফ থানার অফিসার ইন চার্জ (ওসি) রনজিৎ কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]