যশোরের বাঘারপাড়ায় পৃথক স্থান থেকে দু'টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একজনকে খুন করা হয়েছে। অন্যজনের মৃত্যু কীভাবে হয়েছে পুলিশ তা এখনও নিশ্চিত হতে পারেনি।
এলাকাবাসী জানায়,শুক্রবার সকালে গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ উপজেলার মাহমুদালীপুর গ্রামের শাহীনের আমবাগান থেকে মাসুদ রানা নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। তার গলায় ওড়না পেঁচানো ছিল। বাগানমালিক শাহীনের মেয়ের সঙ্গে মাসুদ রানার প্রেমের সম্পর্ক ছিল বলে গ্রামবাসী জানায়।
একই গ্রামের জামাল মণ্ডলের ছেলে মাসুদ রানা যশোর শহরের বিসিএমসি কলেজের ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। সে যশোর শহরের বারান্দী সরদারপাড়ায় একটি মেসে বসবাস করতো। গত ১৬ এপ্রিল সে গ্রামে যায়।
বাঘারপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) ইব্রাহিম গাজী জানান,প্রেমঘটিত কারণে মাসুদ রানার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে ময়না তদন্তের পর। মৃতদেহের সুরতহাল রিপোর্টে পুলিশ উল্লেখ করেছে,শ্বাসরোধে মাসুদ রানার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে বাঘারপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে,বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের মোস্তফার ধানক্ষেতে একটি গলিত মৃতদেহ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শুক্রবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাঘারপাড়া থানার ওসি ইব্রাহিম গাজী জানান,ধারণা করা হচ্ছে মৃতদেহটি সদর উপজেলার দাইতলা গ্রামের তবিবর সর্দারের। তিনি বাঘারপাড়ার মহিরন এলাকায় বসবাস করতেন। তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলার সূত্র ধরে তবিবর খুন হয়েছেন বলে তার ধারণা।
তিনি আরও জানান, বাঘারপাড়া পুলিশের একটি টিম দাইতলায় গিয়ে ঘটনাটি তদন্ত করছে। তবিবরের স্বজনরাও মৃতদেহ শনাক্ত করতে মর্গে এসেছেন। এ হত্যাকাণ্ডের ব্যাপারে শুক্রবার দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
যশোরে দুই মৃতদেহ উদ্ধার
যশোরের বাঘারপাড়ায় পৃথক স্থান থেকে দু'টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে একজনকে খুন করা হয়েছে। অন্যজনের মৃত্যু কীভাবে হয়েছে পুলিশ তা এখনও নিশ্চিত হতে পারেনি





