প্রথিতযশা সাংবাদিক এবিএম মূসার ২য় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে দুপুর ১টা ৩০ মিনিটে এ জানাজা সম্পন্ন হয়। পরে তার লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্য রওয়ানা হন পরিবারের সদস্যরা।
সাহিত্যিক, সাংবাদিক, সাস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও মূসার ভক্ত ও গুণগ্রাহীরা এতে অংশ নেন।
এর আগে মূসার মরদেহ রাজধানীর ল্যাবএইড হাসপাতালের হিমঘর থেকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রিজার্ভ ভ্যানে জাতীয় প্রেসক্লাবে আনা হয়।  সেখানে ভক্ত,গুণগ্রাহীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
বিকালে তাকে দাফনের উদ্দেশে ফেনীর ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ //এসএইচ // জেআই[/b]