গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
জানা যায়, আশুতিয়া গ্রামে মোল্লা বাড়ি ও বাড়ৈ বংশের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকাল ৬টার দিকে অস্ত্রসহ এই দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল লতিফ জানান,সংঘর্ষের খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ও জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
গোপালগঞ্জে সংঘর্ষে আহত ৩০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে





