সাভারের ভাকুর্তা ইউনিয়ন থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আবু বক্কর নামে (৩০) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গেছে তিনি অস্ত্র ব্যবসায়ীর সাথে জড়িত।
শুক্রবার সকালে ভাকুর্তা ইউনিয়নের মোগরাকান্দা এলাকা থেকে তাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, আবু বক্কর সাভারের মোগড়াকান্দা এলাকার হযরত আলীর ছেলে।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাকুর্তা ইউনিয়নের মোগরাকান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আবু বক্করকে আটক করা হয়।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে বক্করকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সাভার,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
সাভারে অস্ত্র ব্যবসায়ী আটক
সাভারের ভাকুর্তা ইউনিয়ন থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আবু বক্কর নামে (৩০) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গেছে তিনি অস্ত্র ব্যবসায়ীর সাথে জড়িত।