পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জামায়াত নেতা মাওলানা জাকারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৯টায় তার নিজ এলাকা মালিগাছা বাজার থেকে আটক করা হয় তাকে।
পুলিশ জানায়, পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা জাকারিয়াকে মালিগাছা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক রেজাউল করিম বলেন উপজেলা নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই গ্রেফতার করা হয়েছে। তিনি নির্বাচনের আগে এই গ্রেফতারের নিন্দা জানান এবং অবিলম্বে তার মুক্তি দাবী করেন।
[b]পাবনা, এএম, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]