[b]ঢাকা:[/b] প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের
দাবিতে ১৮ দলের টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে। মঙ্গলবারের এ
হরতালের পাশাপাশি ১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধও
চলছে।
হরতালে মঙ্গলবার ভোর থেকে সড়ক-মহাসড়কগুলোতে অল্পসংখ্যক মালবাহী ট্রাক
ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। যে কোনো ধরনের
নাশকতা এড়াতে অন্যান্য হরতালের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
তৎপর রয়েছেন। এছাড়া র্যাব,পুলিশের পাশাপাশি সেনাবহিনীও স্টাইকিং ফোর্স হিসেবে
অবস্থান করছে।
নতুন বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হরতাল করছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন
১৮ দলীয় জোট। এর আগে ১ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের পাশাপাশি ৪ ও ৫
জানুয়ারি টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করে জোটের নেতাকর্মীরা।
শ্রেণীহীন
সারাদেশে অবরোধের পাশাপাশি ১৮দলের দ্বিতীয় দিনের হরতাল চলছে
প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে। মঙ্গলবারের এ





