পাবনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ৯টি পদে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে। বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে ১৯ দলীয় জোট ও আওয়ামী লীগ সমর্থিত ২টি প্যানেলের বিভিন্ন পদে মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনে ১৩টি পদের মধ্যে সভাপতি প্রার্থী মির্জা আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল হোসেন শাহীনসহ ৯টি পদে বিজয়ী হয়েছেন ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা। বাকি ৪টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
বেসরকারিভাবে অন্য পদে যারা নির্বাচিত হলেন,১৯ দলীয় জোটের সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার (২),যুগ্ম সম্পাদক (উন্নয়ন) রফিকুল ইসলাম (২),যুগ্ম সম্পাদক (লাইব্রেরী) আব্দুল আলিম,অডিটর কামরুল হাসান,সদস্য আসাদুজ্জামান নাজিম,অপু শাহরিয়ার ও আজিজা তামান্না স্বর্ণা। আওয়ামী সমর্থিত চারটি পদে বিজয়ীরা হলেন,সহ-সভাপতি সাজ্জাদ ইকবাল লিটন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম,যুগ্ম সম্পাদক (অডিট,টেলিফোন ও সাংস্কৃতিক) রুহুল আমিন ও সদস্য স্বপ্না রানী।
[b]ঢাকা, জানুয়ারি ৩১ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপির জয়