সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের মটুয়া ইসলামিয়া আলিম মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ধর্মপুর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মোবারক হোসেন ও সেক্রেটারি  আরিফ হোসেন ।
শিবিরের শহর সভাপতি তারেক মাহমুদ জানান, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের নেতা রনি ও রাজুর নেতৃত্বে ১৫/২০ জন মিলে দুই নেতার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ফেনীর কসমোপলিটন হাসপাতালে ভর্তি করেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কেউ অভিযোগ দায়ের করেনি।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]