মাদক দ্রব্য রাখার অভিযোগে গোপালগঞ্জে পৃথক অভিযানে ৭ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে সদর উপজেলার মান্দারতলা এবং কোটালীপাড়া উপজেলার উত্তর চিশতী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,সদর উপজেলার করপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাফায়েত শেখ (৪৮),একই উপজেলার ডালনিয়া গ্রামের মৃত দেবন্দ্রনাথ হালদারের ছেলে মাধব হালদার (৪০),বনগ্রামের মৃত ইউসুফ মোল্যার ছেলে ইনসান মোল্যা (৩০),কোটালীপাড়া উপজেলার মোহাম্মদপাড়ার মৃত ছলেমান শেখের ছেলে নবী শেখ (২৮),ইসলামবাগ এলাকার গোলাম মোস্তফার ছেলে হামিম খান (২৮),টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামের মৃত ছত্তার ফকিরের ছেলে মো. মামুন ফকির (২৮) ও পঞ্চানন কৃর্তনীয়ার মেয়ে বিথী কৃর্তনীয়া (২২)।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রথীন্দ্রনাথ তফাদার ও শাহাদৎ হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়ার উত্তর চিশতী গ্রামে অভিযান চালিয়ে সদর উপজেলার করপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফায়েত শেখ,মাধব হালাদার ও ইনসান ম্যোলাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে গোপালগঞ্জের মান্দারতলা এলাকায় অভিযান চালিয়ে নবী শেখ,হামিম খান,মামুন ফকির ও বিথী কৃর্তনীয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে পৃথক দু'টি মামলা হয়েছে।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৭
মাদক দ্রব্য রাখার অভিযোগে গোপালগঞ্জে পৃথক অভিযানে ৭ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়





