রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
রোববার সকালে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা বিক্ষোভ করেছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, সকালে শ্রমিকেরা কাজে যোগদান না করে মালিকপক্ষের কাছে বকেয়া বেতন-ভাতা দাবি করেন। এসময় মালিকপক্ষ পরে দেয়া হবে বলে সাফ জানিয়ে দেন। এতে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ও মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হয়ে ফের কাজে যোগদান করেন।
এ বিষয়ে কারখানার (প্রশাসন) ব্যবস্থাপক বাহাদুর আহাম্মেদ জানান, বেশিরভাগ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। বাকিদেরও পরিশোধ করা হবে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
রূপগঞ্জে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। রোববার সকালে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা বিক্ষোভ করেছে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, সকালে শ্রমিকেরা কাজে যোগদান না করে





