নাশকতামূলক কর্মকান্ড সৃষ্টির পরিকল্পনাকালে পুলিশ এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তাকে কালিগঞ্জ উপজেলার চাঁচাই গ্রমের খ্রীষ্টান মিশনের পাশ থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিবির নেতার নাম মাসুদ রানা (২৪)। সে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক সেকেন্দার আলী জানান, জামায়াত-শিবিরের কয়েকজন নেতা-কর্মী উপজেলার চাঁচাই গ্রামের খ্রীষ্টান মিশনের পাশে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছেন মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ তাদেরকে ধাওয়া করে মাসুদ রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় অন্যরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মাসুদ রানার বিরুদ্ধে সহিংসতার অভিযোগে থানায় তিনটি মামলা রয়েছে।
[b]সাতক্ষীরা,এজে,৪মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]