বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস (ডব্লিউসিআরডি)।
কনজুমারস ইন্টারন্যাশনাল (সিআই) এ বছর বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ বছরের বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আহ্বান হচ্ছে ‘ফিক্স আওয়ার ফোন রাইটস’।
বিশ্ব সম্প্রদায়ের অংশীদার হিসেবে বাংলাদেশে ফোন ব্যবহারকারীদের অধিকার প্রতিষ্ঠা ও নিশ্চিত করতে এই দিবসটি পালন করা হচ্ছে। বাংলাদেশে ল্যান্ড ফোন ব্যবহারকারী ছাড়া ইতিমধ্যেই মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে গেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএনসিআরপি) কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ’র (ক্যাব) সহযোগিতায় শনিবার নগরীর সিরডাপ অডিটোরিয়ামে দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করেছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই সেমিনারের উদ্বোধন করবেন। এতে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির চেয়ারম্যান মোস্তফা জব্বার মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
কনজুমারস ইন্টারন্যাশনালের (সিআই) তথ্য অনুযায়ী বিশ্বে মোবাইল ফোন সার্ভিস ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭০০ কোটি। সূত্র: বাসস
[b]ঢাকা,১৫মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
শ্রেণীহীন
আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস (ডব্লিউসিআরডি)। কনজুমারস ইন্টারন্যাশনাল (সিআই) এ বছর বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ বছরের বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আহ্বান হচ্ছে ‘ফিক্স আওয়ার ফোন রাইটস’





