ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লায় মালবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী এ মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
কি কারণে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা এখনই বলতে পারছেন না কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী ইরফানুল ইসলাম।
উদ্ধারকারী ট্রেন আখাউড়া ও লাকসাম থেকে রওনা হয়েছে বলে জানিয়েছেন, কুমিল্লা রেলওয়ের ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক আলী আকবর।[b]
ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত
ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লায় মালবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।