প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। চালকসহ আরও ৩ জন আহত হয়েছেন।
বুধবার সকালে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ছাতকের ধারন গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দুই শিশুসহ ওই মহিলাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পথচারীসহ কারের যাত্রী মারা যায়। পরে কারটি খাদে পড়ে চালকসহ আরও ৩ জন আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক উপজেলার দক্ষিণ কুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী আলাতুন নেছা (২৫), তার মেয়ে সুমিনা আক্তার (৪) ও নিহত আলাতুন নেছার ভাইপো একই গ্রামের গিয়াস মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (৭) এবং উপজেলার পৌর এলাকার বাঁশখলা গ্রামের হাজী আকলুছ মিয়ার ছেলে মো. সাদ মিয়া (৩৫) নামে চার জন নিহত হন।
ছাতকের গনেশপুর গ্রামের মুরাদ মিয়া (২৫), আব্দুল হক (৩২) ও চরেরবন্দ গ্রামের দুলাল মিয়া (৩১) নামে তিন জন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর কার চালক ইসলামপুর গ্রামের নূর হোসেন পালিয়ে গেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সি টাইমনিউজবিডি'কে জানান, নিহত যাত্রী ও আহতরা রাতে দিরাই উপজেলায় জুয়া খেলা শেষে ছাতকে ফিরছিল।
সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মো. নজরুল ইসলাম জানান, নিহতদের লাশ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে স্বজনদের কাছে হাস্তান্তর করা হয়েছে।
ঢাকা , ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসআর
শ্রেণীহীন
ছাতকে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৪ জন নিহত
প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। চালকসহ আরও ৩ জন আহত হয়েছেন। বুধবার সকালে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।





