চুয়াডাঙ্গায় সাংবাদিক সদরুল আলম নিপুল হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় সাংবাদিক-জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে হত্যাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার, চুয়াডাঙ্গা প্রেস ক্লাব সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক সরদার আল আমিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, এনজিওকর্মী জহির রায়হান, শিক্ষক ফোরামের নেতা আবদুল মোতালেব ও চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক জোয়ার্দার লেমন।
উল্লেখ্য, ২০ মে রাতে স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মোমিনপুর প্রতিনিধি সদরুল আলম নিপুলকে হত্যা করে দুর্বৃত্তরা।
[b]ঢাকা, এমআর,২৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় সাংবাদিক হত্যার প্রতিবাদ সমাবেশ
চুয়াডাঙ্গায় সাংবাদিক সদরুল আলম নিপুল হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় সাংবাদিক-জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে হত্যাকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা





