পেট্টোবাংলার দুর্নীতি অনুসন্ধানে অধীনস্থ ‘বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি:’ (বিজিএফসিএল)'র এমডিসহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারি পরিচালক শেখ আব্দুস সালাম মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন।
বিজিএফসিএল’র এমডি নজরুল ইসলাম, জিএম মুজিবুর রহমান, মহা-পরিচালক নাসিমুজ্জামান এবং পার্সোনাল অফিসার গোলাম মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সূত্র জানায়, পেট্টোবাংলার অধীনস্থ প্রতিষ্ঠানে ১৪৩ জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান প্রক্রিয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
ওই নিয়োগের দুর্নীতি তদন্তে অভ্যন্তরীণ কমিটির ৫ সদস্য।
এদিকে রাষ্ট্রায়ত্ত্ব বেসিক ব্যাংকের বরখাস্তকৃত সিনিয়র অফিসার জাহিদ হোসেন ও তার স্ত্রী রাজিয়া সুলতানার সম্পদ বিবরণী চেয়েছে দুদক। উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে তাদের স্থায়ী ও অস্থয়ী ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়।
[b]ঢাকা ,একে,২৭মে (টাইমনিউজবিডি.কম) //এসআর[/b]
শ্রেণীহীন
বিজিএফসিএল’র এমডিসহ ৪ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
পেট্টোবাংলার দুর্নীতি অনুসন্ধানে অধীনস্থ ‘বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি:’ (বিজিএফসিএল)'র এমডিসহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





