[b]মস্কো:[/b] ২০২০ সালে এশিয়া অঞ্চলের সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিবে চীন। আগামী ছয় বছর পর যুক্তরাষ্ট্রকে পরাজিত করার সামর্থ্য অর্জন করবে চীন।
ভয়েস অব রাশিয়ায় এক সম্পাদকীয়তে এ মন্তব্য করেছে রাশিয়ার বিশেষজ্ঞ ভাসিলি কাসিন।মস্কো ভিত্তিক সেন্টার ফর অ্যানালাইসিস ফর স্ট্র্যাটেজিস এন্ড টেকনোলজিস এর উর্ধ্বতন গবেষক হিসাবে কাজ করছেন কাসিন ।
তিনি বলেন, চীন ২০২০ সালের মধ্যে তার সামরিক বাহিনীকে উন্নত করার প্রকল্প চালিয়ে যাচ্ছে। এটি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এশিয়ায় যে কোন যুদ্ধে হারিয়ে দিতে পারবে চীন।
কারন হিসাবে কাসিন বলেন, যুক্তরাষ্ট্র এখন অভ্যন্তরীন সমস্যা মোকাবেলা করছে।তাছাড়া তহবিল সংকটও বাড়ছে।এ কারনে ভবিষ্যতের যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরে যাবে।
যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা রিভিউ কমিশন সর্তক করে বলেছে, চীন দ্রুত গতিতে তার সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করছে। এর ফলে দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি, যদ্ধ জাহাজ,ও বিমানে আঘাত করতে করতে পারবে।এমনি গুয়াম দ্বীপেও হামলা করতে পারবে চীন।

[size=4][font=Vrinda] [/font][/size]