ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহি বাস নিষন্ত্রণ হারিয়ে দুই মাদ্রাসা ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জানা গেছে, নিহত দুইজন নাজিরপুর এলাকার একটি মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় স্থানীয় জনগণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে।
বুধবার সকাল পৌনে ১০টায় ওসমানী নগর থানাস্থ নাজিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুফিয়ান আহমেদ (৮) ও ফারহান আহমেদ (৯)। এ ঘটনায় বাস আরহী অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস নাজিরপুর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হতে যাওয়া দুই মাদ্রাসা ছাত্রকে চাপা দেয়। এতে তখনই ওই দুই ছাত্রের মৃত্যু হয় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ৮জন আহত হন।ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ওই এলাকায় তীব্র জানযটের সৃষ্টি হয়েছে।
ওসমান নগর থানার ওসি জু্বের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহি বাস নিষন্ত্রণ হারিয়ে দুই মাদ্রাসা ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জানা গেছে, নিহত দুইজন নাজিরপুর এলাকার একটি মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় স্থানীয় জনগণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। বুধবার সকাল পৌনে ১০টায় ওসমানী নগর থানাস্থ





