কুষ্টিয়ার ভেড়ামারায় বিয়ে বাড়িতে দই খেয়ে শিশুসহ অন্তত ৭০ জন অসুস্থ্ হয়ে পড়েছেন। এর মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী হাসপাতালে।
শনিবার উপজেলার ফারাকপুর রেলগেট এলাকায় আব্দুল বারির ছেলে আরিফুল ইসলামের বৌ-ভাত অনুষ্ঠানে খাওয়া-দাওয়া শেষে সন্ধ্যার দিকে তারা অচেতন হয়ে পড়ে।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. নাজিম উদ্দিন জানান, প্রচণ্ড গরমে খাবার শেষে দই খেয়ে এসব রোগী অসুস্থ্য হয়ে পড়ে। এদের মধ্যে শিশুদের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।
আব্দুল বারির ছেলে দই ক্রেতা শরিফুল ইসলাম জানান, ভেড়ামারার পাবনা সুইটস থেকে ৩১৫ পিস প্লাস্টিক গ্লাসে থাকা দই কিনেন। ওই দই খেয়েই সন্ধ্যার পর থেকে অতিথিরা অসুস্থ হয়ে পড়ে। অনেকের বমি আর আর পেট ব্যথা করছিলো। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম হাসপাতাল পরিদর্শন করেন।
[b]ঢাকা, ০৪ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]