শিবিরের যশোর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম মন্ডল মঙ্গলবার ভোরে নিখোঁজ হয়েছেন। জামায়াত ও শিবির নেতাদের দাবি, তাকে ডিবি পুলিশ আটক করেছে। কিন্তু ডিবি ওসি বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
শিবির জেলা সেক্রেটারি আজহার উদ্দিন জানান, জাহিদ ভোরে ফজরের নামাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। তিনি শহরের পালবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন।
এ বিষেয়ে ডিবি ওসি মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় রয়েছেন বলে জানান। তার কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।
কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, থানা পুলিশ জাহিদ নামে কাউকে আটক করেনি এবং তার কাছে আটকের কোনো তথ্যও নেই।
এএসপি(সদর) রেশমা শারমিন জানান, মনিরামপুর থেকে পাঁচ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলা থেকে জামায়াত-শিবিরের কাউকে আটক করা হয়নি।
জেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নূরুন্নবী জানান, ডিবি পুলিশ জাহিদকে আটক করেছে বলে তারা মোটামুটি নিশ্চিত। এ ব্যাপারে তারা কোতোয়ালি থানায় জিডি করবেন।
জাহিদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায়। তিনি যশোর সরকারি এমএম কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর যশোর শহীদ মশিয়ুর রহমান আইন মহাবিদ্যালয়ে এলএলবি পড়ছেন।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
সকাল থেকে যশোর শিবির সভাপতি নিখোঁজ
শিবিরের যশোর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম মন্ডল মঙ্গলবার ভোরে নিখোঁজ হয়েছেন। জামায়াত ও শিবির নেতাদের দাবি, তাকে ডিবি পুলিশ আটক করেছে। কিন্তু ডিবি ওসি বিষয়টি নিশ্চিত করতে পারেননি। শিবির জেলা সেক্রেটারি আজহার উদ্দিন জানান, জাহিদ ভোরে





