বৃহস্পতিবার (১৭ মার্চ) মগবাজার ফ্লাইওভার ব্রিজ এ কাজ চলাকালীন উপর থেকে এক টুকরো লোহা পরে এক নামহীন পথচারী মারা গেছেন।

বাংলাদেশ ব্যাঙ্ক কেলেঙ্কারি, টি২০ বিশ্বকাপ, বিএনপির সম্মেলন আর ভিভিআইপিদের খবরের ভিড়ে কেউ হয়ত খেয়াল করেননি। করার কথাও না।মাত্র একজন মানুষের মৃত্যু!, তাও আবার আমজনতা!

কিন্তু আমি মোটেও স্বস্তি পাছিনা। আমার দুই ছেলে এবং আরও অনেক ছাত্র-ছাত্রীসহ অনেক পথচারী প্রতিদিন সেই জায়গা দিয়ে যাতায়াত করেন। সবকিছু ছাপিয়ে শুধু একজন স্বার্থপর পিতা হিসাবে আমি আমার দুই সন্তানের কোথাই বার বার চিন্তা করছি। দিলু রোডে থাকি বলে ওরা পায়ে হেঁটে স্কুলে যায়। কোন একদিন আমাকে কিংবা অন্য কোন পিতাকে যদি এরকম কিছু শুনতে হয়। তার জবাব কে দিবে?

সতর্কতা, নিরাপদ নির্মাণবিধি, সেফটি বা সংশ্লিষ্ট বিভাগের নজর দেয়া -এ জাতীয় শব্দ আমার আশঙ্কাকে কমাতে পারছেনা। একজন সাধারণ পিতা হিসাবে শুধু আমার বুকটা হাহাকার করে উঠছে, আমার সন্তানরা কি নিরাপদ?

আমাকে আদর দিয়ে আমার সন্তানরা প্রতিদিন যে হাসিমাখা মুখ নিয়ে ওই হন্তারক পথে স্কুলে যাচ্ছে তারা কী সুস্থভাবে আবার আমার কোলে ফিরতে পারবে? পিতা হিসাবে আমার কি এটা অনেক চাওয়া? ফেসবুক থেকে সংগৃহীত (লেখক: সিনিয়র সাংবাদিক ও প্রেজেন্টার, একাত্তর টিভি)

কেবি