প্রসঙ্গঃ চলমান রাজনৈতিক পরিস্থিতি.....

আমি ভাই রাজনীতি বুঝিনা। তবে মনে করি, রাজা একটা রাজ্য পরিচালনার জন্য যে সুন্দর নীতি প্রনোয়ন করেন, তাই রাজনীতি।
এতটুকু বোঝতে হয়তো রাষ্ট্রবিজ্ঞান পড়ার দরকার নেই।

যাজ্ঞে, মূল কথায় আসি।

রাজনীতি মানেই কি কোন দলভুক্ত হয়ে শুধু ঐ দলের অন্ধ আনুগত্য করা!!!! বর্তমানে মনে হচ্ছে, রাজনীতি করা মানেই আমার গন্ডি ছোট করে ফেলা। মত প্রকাশের গন্ডিটাকে শিকল বেঁধে দেয়া।

মানুষ মরার রাজনীতি কি আদৌ বন্ধ হবে না???? আমরা সাধারণ জনগন একটু শান্তি চাই। আমরা আর কত লাথি খাবো!!! আমরা সত্যিই ধর্ষিত জাতি। আগে পাকিস্তানীরা করতো। এখন ভারতীরা নিরবে আদর করে করছে।

আমারা যা দেখতে চাইঃ
১. একটা অবিভক্ত "বাঙ্গালী জাতি" দেখতে চাই।
২. রাজনৈতিক নেতারা একজন আরেক জনের প্রতিপক্ষ নয়, একটা সহযোগী সংগঠনের কর্মী মনে করবে।
৩. নেতারা শোষক নয়, শাষকের ভুমিকায় আবির্ভূত হবে।
৪. একজন আরেকজনের বন্ধু হবে।
৫. সব নেতারা স্বপ্ন দেখানো নয়, বাস্তবায়নে কাজ করবে।

কেন মানুষ আজ হতাশার মধ্যে!! গ্রাম্য একটা কথা আছে, "কামাড় বাড়ি কোরআন পড়ে লাভ নেই"। জানি আমার লেখাটাকেও কেউ গ্রহন করবে না। কিন্তু মূল কথা হলো-
রাজনৈতিক নেতাদের প্রতি একটাই আবেদন, আমরা সাধারণ মানুষ। আমাদেরকে নিয়ে আর খেলো না।

একটা কৌতুক মনে পড়লো।
তিন জন গ্রেফতার করা হলো। একজনের অপরাধ, হাসছিল। ২য় জন কাঁদছিল। ৩য় জন চুপ ছিল।

সাংবাদিকঃ ১ম জনকে গ্রেফতার করলেন কেন?
পুলিশঃ একদিকে মানুষ পুঁড়তেছে। আর এই বেটা হাসতেছে। নিশ্চয়ই কোন গন্ডোগল আছে। তাই....

সাংবাদিকঃ ২য় জনকে কেন?
পুলিশঃ এই বেটা হেসে তো সররকারের অকৃতজ্ঞতা প্রকাশ করতেছে। কেঁদে প্রমান করছে দেশের মানুষ সুখে নেই।

সাংবাদিকঃ ৩য় জন তো চুপ ছিল। তাকে কেন গ্রেফতার করলেন??
পুলিশঃ এই চলমান পরিস্থিতিতে কেউ চুপ থাকতে পরেনা। এই বেটা নিশ্চয়ই নাশকতার পরিকল্পনা কারী।

পুলিশ ভাইয়ারা আবার মাইন্ড করবেন না। দেশের মানুষ গুলো যদি সত্যিই ভালো হতো, তাহলে আপনাদের এত কষ্ট করে আমাদের পাহাড়া দেয়া লাগতো না। আপনারা তো জনগনের বন্ধু।

একটাই আহ্বান,
আসো বাংলার ১৬ কোটি জনতা, আমরা এক হয়ে পৃথিবীর বুকে আমার দেশটাকে মডেল রাষ্ট্রে পরিণত করি। মারামারি কাটাকাটি আর ভালো লাগে না।

 

Written by: Habib Jamil