মন্ত্রীপরিষদকে কয়েদীখানা বানাবেন না।একের পর এক মন্ত্রী আদালত কতৃক দণ্ডপ্রাপ্ত হচ্ছেন। কিন্তু মজার ব্যাপার তাদের কারই মন্ত্রিত্ব যাচ্ছে না।

এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও কলামিষ্ট ড. তুহিন মালিক। তিনি ফেসবুকে লিখেছেন,

মন্ত্রীপরিষদকে কয়েদীখানা বানাবেন না।

মন্ত্রীপরিষদ কি দন্ডপ্রাপ্ত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে ?
সর্বোচ্চ আদালত থেকে অপরাধী সাব্যস্ত হয়ে দন্ডপ্রাপ্ত মন্ত্রীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

যারা দেশের বিচার বিভাগকে মানে না বলে আদালত প্রমান করে সাজা দেয়;তারা কি করে বিচার বিভাগ সম্মুন্নত রাখার সাংবিধানিক শপথের সুরক্ষা দিবে ?

যারা দেশের সম্পদ লুটের দায়ে দোষী প্রমানিত হয়ে ১৩ বছরের সাজাপ্রাপ্ত হয়;

তারা কি করে জনগণের সম্পদের নিরাপত্তা বিধানের সাংবিধানিক শপথের সুরক্ষা দিবে ?

অথচ আমাদের সংবিধান এদেরকে শুধু মন্ত্রীপরিষদেই নয়, বরং সংসদ সদস্য পদেও অযোগ্য ঘোষনা করেছে ।


এসএম