উচ্চরক্তচাপজনিত কারণে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বুধবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবার ও স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

নানা কারণে বিএনপির বেশিরভাগ নেতা নিষ্ক্রিয় হয়ে পড়ায় মোহাম্মদ শাহজাহান মাঝে-মধ্যে মিডিয়ার সামনে দলের হয়ে কথা বলতেন।

এআর