চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার অভিযান চালিয়ে গত রাতে পৌরসভা জামায়াতের আমীর জনাব মফিজুর রহমান জোয়ারদারসহ ৫ জন কর্মীকে ও সাতক্ষীরায় ৯ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ।

আজ ১৩ নভেম্বর এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, “সরকার সারা দেশে গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াত এবং ছাত্রশিবিরসহ বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে আবদ্ধ করে রেখে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিনই গ্রেফতার অভিযান চালিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকার গণতন্ত্র ও আইনের শাসন নির্বাসনে পাঠিয়ে দেশে একদলীয় স্বৈরশাসন কায়েমের পায়তারা করছে। দেশে হত্যা, সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি অব্যাহতভাবে চলছে। সেদিকে সরকারের কোন নজর নেই।

সরকার বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতার করে অন্যায়ভাবে শক্তির জোরে ক্ষমতায় থাকার চক্রান্তে লিপ্ত। সরকারের গ্রেফতার অভিযান ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।

গ্রেফতার অভিযান বন্ধ করে চুয়াডাঙ্গা পৌরসভা জামায়াতের আমীর জনাব মফিজুর রহমান জোয়ারদারসহ জামায়াত ও ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি।

এসএইচ