বিএনপি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দেওয়ার পরিবেশ নির্বিঘ্ন করতে আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়েছে । মঙ্গলবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়ে এই দাবি জানান।

নির্বাচন কমিশনকে বিএনপি জানায়, নাসিক ১৫০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। শুধু পুলিশ-বিজিবি যথেষ্ট নয়। অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সেনা মোতায়েন দরকার।

নজরুল ইসলাম খান বলেন, ‘ভোটারদের আশ্বস্ত করা এবং নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়োগের ব্যবস্থা করা হোক। বুথগুলোতে যে বাক্সগুলো যাবে তার বাইরে যে খালি বাক্স সেগুলো যেন পোলিং এজেন্টদের দৃষ্টিসীমার মধ্যে রাখা হয়।

বিএনপির এই নেতা আরো বলেন, শেষ ভালো যার সব ভালো তার। অন্তত শেষ নির্বাচনটি ভালোভাবে করেন। যাতে করে মানুষ আপনাদের স্মরণে রাখতে পারে যে আপনারা নিরপেক্ষ নির্বাচন করতে পারেন। আগেরগুলো হয়তো নানা চাপের মুখে করতে পারেননি। ‍বিএনপি আশা করে  এবারের নির্বাচনে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করবে।

নাজিব