১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
রাজধানীর ধানমণ্ডির নায়েম মিলনায়তনে ইতিহাস একাডেমি আয়োজিত ‘ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক দশম আন্তর্জাতিক সম্মেলন ২০১৪’-এ শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘১৯৪৫ সালে জার্মানিতে নাৎসি বাহিনীর পরাজয়ের পর সে দেশের ইতিহাস নতুন করে রচনা করা হয়েছে। আর আমাদের দুর্ভাগ্য যে ১৯৭৫ সালের পর আমরা আমাদের ইতিহাস বিকৃত করেছি।’
ইতিহাস একাডেমির সভাপতি ড. কেএম মোহসিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএস মাহমুদ প্রমুখ।
[b]ঢাকা,১৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
রাজনীতি
৭৫’র পর ইতিহাস বিকৃত করা হয়েছে : গওহর রিজভী
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এ দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। রাজধানীর ধানমণ্ডির নায়েম মিলনায়তনে





