হিলিতে জামায়াত শিবিরের ৪ কর্মীকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। শুক্রবার সকালে তাদের নিজ নিজ বাসস্থান হতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-হাকিমপুর উপজেলার ইটাই বাওনা গ্রামের মহির উদ্দিনের দুই ছেলে কাওছার আহম্মেদ (৩০) ও কামরুজ্জামান (৩২), হাকিমপুর উপজেলার ছাতনি গ্রামের আব্দুল মান্নানের ছেলে তানভীর আহম্মেদ (২৫) এবং উপজেলার মুর্শিদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আইয়ুব আলী (৪০)।
এদের বিরুদ্ধে গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষইার সময় বিশৃংখলা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান,তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং তারা ওয়ারেন্টভুক্ত আসামি।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]