বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামু্িক্ত দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট কাউন্সিল হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বুধবার বিকালে বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, আলোচনা সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট কাউন্সিল হলে উপস্থিত থাকার জন্যও বিবৃতিতে অনুরোধ করা হয়েছে।
এমএইচ





