বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অর্জিত অবৈধ ক্ষমতা জনজীবনকে দূর্বিসহ করে তুলেছে। কোন শ্রেণী পেশার মানুষেরই জানমালের নিরাপত্তা নেই। আওয়ামী সরকারের অবৈধ শাসন জনগণের জন্য অভিশাপে পরিণত হয়েছে।

ছাত্রশিবির মুন্সিগঞ্জ জেলা আয়োজিত থানা সভাপতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম কিবরিয়া।

সেক্রেটারি জেনারেল বলেন, শহর থেকে গ্রাম, কৃষক থেকে বিশ্ববিদ্যায়ের শিক্ষক, সাংবাদিক, আলেম ওলামা ছাত্রসমাজসহ সকল স্তরের জনগণের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে অবৈধ সরকার। যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন ও আলেম-ওলামা, নারী, শিশু বৃদ্ধদের উপর বর্বর গণহত্যা চালিয়ে ইসলাম প্রিয় ছাত্রজনতার জীবনকে দূর্বিসহ করে তুলেছে।

তিনি আরও বলেন, আওয়ামী অপশাসনে দেশের মানুষ আজ দিশেহারা। জনগণ এ অভিশপ্ত সরকার থেকে মুক্তি চায়। তাই জাতির এ ক্রান্তিলগ্নে বসে থাকার সময় নেই। আওয়ামী অপশাসন থেকে দেশ ও ইসলামকে রক্ষা করতে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শিবির সেক্রেটারি বলেন, অতিতের মত ভবিষ্যতেও যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। থানা দায়িত্বশীলদের এ ক্ষেত্রে সতর্ক, সাহসীকতা ও বুদ্ধিমত্তার সাথে সংগঠন পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে দেশ ও ইসলামী বিরোধী ষড়যন্ত্র যেমন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া যাবেনা তেমনি বাতিলের পাতা ফাঁদ সম্পর্কেও সতর্ক থাকতে হবে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই