রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর বিএনপির আলোচনা সভায় কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। ভেতরে পুলিশ তল্লাশী অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। 
ইনস্টিটিউটের সামনে মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন পুলিশ। ইনস্টিটিউটের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও চায়ের দোকানের মালিককে আটক করে পুলিশ।
আজ দুপুরে এ তল্লাশী ও আটকের ঘটনা ঘটে।
ইনস্টিটিউট মিলনায়তনে পুলিশ তালা ঝুলিয়ে দিয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার যোগ দেয়ার কথা ছিল। 
উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘ফিরিয়ে দাও/গিভ ব্যাক আওয়ার ভয়েস’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা মহানগর বিএনপির সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি