বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দিতে গুলশানের বাসভবন থেকে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। বিকাল ৪টায় মোদি-খালেদার বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে যোগ দিতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান। আরো উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও তরিকুল ইসলাম
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে বৃহৎ প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মোদির সহায়তা চাইতে পারে বিএনপি।
বাংলাদেশে গত বছরের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অনুষ্ঠিত মোদি-খালেদা বৈঠকের দিকে এখন সবার চোখ।
এমএইচ/ এসএইচ/ এআর





