বাংলাদেশ আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সততা, পরিশ্রম, যোগ্যতা ও দেশের জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে উন্নয়নশীল বাংলাদেশকে দ্রুত উন্নতি ও সমৃদ্ধির দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে বিশ্বকে চমকে দিয়েছে।

উন্নত বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি পূর্বের তুলনায় অনেক বেশি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে দেশকে ডিজিটালে পরিণত করেছে। দেশের ষোল কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষই মুঠোফোন ও ইন্টারনেট সুযোগ ভোগ করে। দেশের কৃষি, মৎস্য, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে বর্তমান সরকার।

দেশে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা ও মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা ও দেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামীলীগ সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে।

বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চিন্তার দিকে তাকিয়ে থাকেন তিনি কি চিন্তা করেন তা বুঝার জন্য। দেশকে দ্রুত উন্নতির দিকে নিয়ে যেতে তিনি (শেখ হাসিনা) কি কি পদক্ষেপ গ্রহণ করেন তা অনুসরণ করে বিশ্বের ক্ষমতাধর দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টরা।

তিনি আরো বলেন, এ সরকারের অধীনেই আগামী ২ বছর পর দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকে দল গোছানোর পাশাপাশি স্থানীয় লোকজনদের সাথে ভালো ব্যবহার করে তাদের সুখ দুঃখের সাথী হয়ে ভোটারদের মন জয় করার জন্য নেতা-কর্মীদের কাজ করার পরামর্শ দেন, দাঙ্গা-হাঙ্গামা থেকে বিরত থাকার পরামর্শ দেন। মন্ত্রী বলেন, দলে কোন গ্রুপ দেখতে চাই না।

বাংলাদেশ আওয়ামীলীগে একটাই গ্রুপ, আর সেটা হলো শেখ হাসিনা গ্রুপ। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার জনগণের রায় নিয়ে সরকার গঠন করে এদেশকে উন্নত বিশ্বের অন্যতম দেশে পরিণত করবে।

ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম সাধারণ সভায় দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় নোয়াখালী জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নোয়াখালীবাসীর দু:খ নোয়াখালী খাল খননের জন্য ৩২৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়ে গেছে। এছাড়া সোনাপুর-জোরারগঞ্জ সড়ক ১৭২ কোটি টাকায়, কোম্পানীগঞ্জের মুসাপুর ক্লোজার ১৯৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এছাড়াও চৌমুহনী-ফেনী সড়ক ৪ লেনের কাজ প্রায় সমাপ্তির পথে। ফেনী-সোনাপুর সড়ক, বেগমগঞ্জ-সোনাপুর, সোনাপুর-লাকসাম, ল²ীপুর-ফেনী সড়ক প্রশস্তকরণের কাজ খুব শীগ্রই শুরু হবে। এছাড়া চৌমুহনী শহরে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।


জনসভা উপলক্ষ্যে সমগ্র নোয়াখালী শহরকে পক্ষকালব্যাপী আলোকসজ্জায় সজ্জিত করণ, ৫ শতাধিক তোরণ, হাজার হাজার ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নোয়াখালী শহর। সম্মেলন শুরুর ২ দিন আগ থেকে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, চাটখিল, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সদর, সুবর্ণচর, ল²ীপুর, ফেনী, কুমিল্লা ও চাঁদপুর থেকে হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনে যোগদান করেন। সম্মেলনের কারণে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে থেকে সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে সাধারণ ।এতে সাধারণের দুর্ভোগের খবর পাওয়া গেছে।

আরাফাত/নাজিব