দেশে একের পর এক নৃশংস হতাযজ্ঞে উদ্ধেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছে ছাত্রশিবির।

শুক্রবার এক যৌথ বিবৃতির মাধ্যমে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, একের পর এক নৃশংস হত্যাযজ্ঞে দেশ আতঙ্কের জনপদে পরিণত হয়েছে।

প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আজ তাদের জীবন নিয়ে শঙ্কিত। গতকালও বইমেলার পাশে জনাকির্ণ স্থানে সন্ত্রাসী কর্তৃক প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অভিজিৎ রায়কে। এখনো পর্যন্ত পুলিশ অপরাধিদের গ্রেপ্তার করতে পারেনি। এর আগেও ব্লাগার রাজিব, রাবি শিক্ষক শফিউল ইসলামসহ একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এসব হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি।

উল্টো অন্ধভাবে বিভিন্ন দল ও সংগঠনকে দোষারোপ করে আসল অপরাধিদের আড়াল করা হয়েছে। সরকারও অন্যদের উপর দায় চাপিয়ে নিজেদের দায় সেরেছে। অন্যদিকে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আশঙ্কাজনক হারে নিরাপরাধ ছাত্রজনতা ও শ্রমিককে হত্যা করা হচ্ছে।

প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও গুলিতে ঝাঝড়া হওয়া লাশ পাওয়া যাচ্ছে যাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনো উপজেলা ভাইসচেয়ারম্যান ও মহিলাসহ অনেকের কোন খোঁজই পাওয়া যায়নি যাদেরকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হয়েছিল। এটা কোন গণতান্ত্রিক স্বাধীন দেশের অবস্থা হতে পারেনা।

নেতৃবৃন্দ বলেন, সরকার বিরোধী বা সরকারকে কটুক্তিকারী কাউকে দেশের যে কোন প্রান্ত থেকে অল্প সময়ের ব্যবধানে গ্রেপ্তার করতে পারলেও থলের বিড়াল বের হয়ে যাওয়ার আশংকায় রহস্যজনক ভাবে এসব হত্যাকারীদের একজনকেও বিচারের সম্মুক্ষিন করেনি সরকার। উল্টো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনিকে জনতার বুকে গুলি চালানোর নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রী এমপিরা।

অন্যদিকে হত্যাযজ্ঞকে আড়াল করতে বিশেষ গুষ্টির মত অন্ধভাবে যে কারো উপর দোষ চাপানো ও নিজ্বস্ব লোক দিয়ে দায় শিকারের নাটক করে যাচ্ছে সরকার।কিছু দিন আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যায় এমন দায় শিকারের নাটক প্রত্যক্ষ করেছে দেশবাসী । যা এসব হত্যাকান্ডকে সরাসরি উৎসাহ যোগিয়ে যাচ্ছে। দেশবাসী মনে করে প্রকৃত খুনি কারা তা সরকারের অজানা নয়।

শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকার এসব হত্যাকান্ডের বিচার না করে তা তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে। আমরা অবিলম্বে এমন নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। দেশবাসী লাশের উপর দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের দৃশ্য দেখতে চায়না। জনজীবনকে এভাবে অনিশ্চয়তার মাঝে ঠেলে দেয়ার অধিকার কারো নেই।  

নেতৃবৃন্দ অবিলম্বে নৃশংস হত্যাযজ্ঞ বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও দোষারোপের রাজনীতি পরিত্যাগ করে আসল অপরাধীদের ধরতে এগিয়ে আসতে সরকার ও সর্বস্তরের ছাত্রজনতার প্রতি আহ্বান জানান।

এসএইচ