রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকটের বিষয়টিও আলোচনায় আসে। সংকট মোকাবিলায় ব্রুনাইয়ের সম্ভাব্য সহযোগিতা ও ভূমিকা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে।

এ ছাড়া বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করার বিষয়েও বৈঠকে আগ্রহ প্রকাশ করা হয়।

বৈঠক শেষে শফিকুর রহমান ব্রুনাইয়ের হাইকমিশনারকে জুলাই আন্দোলন ঘিরে তৈরি বিভিন্ন গ্রাফিতি দেখান।

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

এস