রোববার (২৭ সেপ্টেম্বর) এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূইয়ার উপস্থিতিতে সাইনবোর্ডটি সরানো হয়। এ সময় দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে এনসিপির নেতারা মিরপুর-১ এলাকায় ভাঙচুরের শিকার রাড্ডা সেন্টারটি পরিদর্শন করেন।

গত বৃহস্পতিবার গভীর রাতে রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল।

হামলার পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়। পরে প্রতিষ্ঠানটির জমির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’ লেখা একটি সাইনবোর্ড টাঙানো হয়।

রোববার এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা সেখানে গিয়ে ওই সাইনবোর্ডটি সরিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগান দিতে দেখা যায়।

এস