৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন এমন নেতাদের সঙ্গে মতবিনময় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদ।
এসময় এরশাদ এসব নেতাদের দ্রুত আরেকটি মধ্যবর্তী নির্বাচন হতে পারে বলে জানান এবং সে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেন।
মঙ্গলবার দুপুরে পার্টির বনানীর কার্যালয়ে দলের মনোনায়ন প্রত্যাহারকারীদের উদ্দেশে এরশাদ এ সব নির্দেশনা দেন।
পার্টির ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, ‘স্যার (এরশাদ) বলেছেন- যে কোনো সময় একটি নির্বাচন হতে পারে। সে নির্বাচনের জন্য তৃণমূল পর্যায়ে আমাদের সব সময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’
তিনি বলেন, ‘এছাড়া আমরা যারা স্যারের কথায় মনোনয়ন প্রত্যাহার করেছি, তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।’
মতবিনিময় সভায় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ছাড়াও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন এরশাদ
৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন এমন নেতাদের সঙ্গে মতবিনময় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদ। এসময় এরশাদ এসব নেতাদের দ্রুত আরেকটি মধ্যবর্তী নির্বাচন হতে পারে





