২৩ জুন (সোমবার) আওয়ামী লীগের ৬৫ বছর পূর্তি হতে যাচ্ছে। পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ জুন সূর্যোদয়ের সময় কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সকাল সোয়া ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, পায়রা উন্মুক্ত ও বেলুন উড়ানো।

বিকাল ৩টায় গণর‌্যালী করবে দলটি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাদদেশ শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর সড়কস্থ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাবে এ গণর্যাশলি।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ