আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামী দিনের আওয়ামী লীগ পরিচালনার জন্য দলের ২০ তম জাতীয় সম্মেলনের মাধ্যমে একটি দক্ষ ও শক্তিশালী নেতৃত্ব উঠে আসবে।
আজ বুধবার দুপরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন ভেন্যু পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, অতীতের মতো এবারেও একটি উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে। আওয়ামী লীগ যখন যে সিদ্ধান্ত নেয় তা বাস্তবে পরিণত করে।দেশ পরিচালনায় আমাদের যে অঙ্গীকার তা এই সম্মেলমের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে।
সম্মেলন ভেন্যু সম্পর্কে তিনি বলেন, আমার জানা ছিলো না যে এত বিশাল পরিবেশে এই আয়োজন হচ্ছে। আমার মনে আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিরাট কর্মযজ্ঞ দেখলে বিস্মিত হবেন।
এসময় অন্যানের মধ্যে ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার প্রমুখ।
এআই





