সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অর্থাভাবে প্রায় তিন বছর বাড়ি ভাড়া দিতে পারছেন না’ খবরটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সে পরিমাণ অর্থ ছাড় দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বৈঠকে অনির্ধারিত আলোচনায় এসব কথা হয়েছে বলে মন্ত্রিসভার এক সদস্য সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি জানান, বাড়ি ভাড়া না দিতে পারার বিষয়টি সামনে এনে খালেদা জিয়া দেশের মানুষের সহানুভূতি নেয়ার চেষ্টা এবং রাজনৈতিক ষড়যন্ত্র করছেন কি না তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
মন্ত্রী জানান,বৈঠকে আইনমন্ত্রী বলেন,খালেদা জিয়া একটি উদ্দেশ্য নিয়ে এ কাজ করেছেন। আসলে তিনি বাড়ি ভাড়া দিতে পারছেন না নাকি এটা অন্য কোনো ষড়যন্ত্র বিষয়টি খতিয়ে দেখা দরকার।
এ সময় অন্য মন্ত্রীরাও বিষয়টিতে কোনো নতুন ষড়যন্ত্র আছে কি-না তা খতিয়ে দেখার প্রতি তাগিদ দেন।
গত দুই দিন কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,অর্থাভাবে প্রায় তিন বছর বাড়ি ভাড়া দিতে পারছেন না সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতি মাসে দুই লাখ টাকা হারে বাড়ি ভাড়া ছাড়াও তার অনেক খরচ রয়েছে।
তিন মেয়াদের সাবেক এ প্রধানমন্ত্রীর ব্যাংক হিসাবগুলো জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দীর্ঘ সাত বছর জব্দ থাকায় তার সংসারে চলছে এখন টানাপড়েন। মাত্র ৫০ হাজার টাকা ব্যাংক থেকে উত্তোলনের যে অনুমতি রয়েছে,তা দিয়ে সংসার চালাতে পারছেন না সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া। তার আয়কর আইনজীবী এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানের কাছে সাক্ষাতের জন্য বার বার সময় চেয়েও পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
খালেদা বাড়ি ভাড়া দিতে পারছেন না, নাকি ষড়যন্ত্র
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অর্থাভাবে প্রায় তিন বছর বাড়ি ভাড়া দিতে পারছেন না’ খবরটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সে পরিমাণ অর্থ ছাড় দেয়ার নির্দেশও দেয়া হয়েছে
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















