বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ১০ টিমে ৬৭ জন নেতা ৬৭টি সাংগঠনিক জেলায় পদযাত্রার নেতৃত্ব দেবেন। ঢাকা জেলা ছাড়া দেশের বাকি জেলাগুলোয় আগামীকাল পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঢাকায় এ কর্মসূচি রোববার পালন করা হবে।

বিএনপি ছাড়াও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী কয়েকটি দল কাল শনিবার কয়েটি বিভাগে পদযাত্রা করবে। এর মধ্যে সিলেটে গণফোরাম ও পিপলস পার্টি বেলা ৩টায় পদযাত্রা করবে।

এমআই